I
ঘ্রানের ব্রেকডাউনশুরুতে — Fresh & Citrusy
প্রথম স্প্রেতে Bergamot ও Yuzu-এর ঝকঝকে সাইট্রাস ঘ্রাণ আসে। এর সঙ্গে Juniper থাকায় একটা ঠান্ডা, সতেজ ও সামান্য জিনের মতো অ্যারোমাটিক অনুভূতি তৈরি হয়।মাঝের ঘ্রাণ — Clean & Aromatic
কিছুক্ষণ পর Cucumber, Ginger, Sage ও Iris ফুটে ওঠে। এখানে শসার মতো ঠান্ডা সতেজতা, আদার হালকা ঝাঁঝ এবং Sage-এর সবুজ-হার্বাল ঘ্রাণ মিলে খুব clean ও refreshing একটা vibe দেয়। Sea Salt সামান্য marine/সমুদ্রের বাতাসের অনুভূতি যোগ করে।শেষে — Soft, Warm & Musky
Dry-down-এ Vanilla, Akigalawood, Tonka Bean, Musk ও Ambroxan আসে। ফলে শুরুতে যতটা ঠান্ডা ও ফ্রেশ, শেষে ততটাই নরম, মসৃণ, হালকা উষ্ণ এবং মস্কি-উডি হয়ে যায়।
Lattafa Khamrah Waha Luxury Perfume Oil
Price range: ৳ 450.00 through ৳ 1,000.00
ইউরো ভ্যালির নতুন রিলিজ!
খামরাহ ওয়াহা!
ভ্যাম্পায়ার ব্লাড এর মত ক্রেজ তৈরি করতে , বাজারে আরেকটা পারফিউম অয়েল চলে এসেছে, নাম তার “খামরাহ ওয়াহা”। খুব বেশি না, আর কিছুদিনের মধ্যেই, ফেসবুক খুললেই খামরাহ ওয়াহার অনেক অনেক এড আপনার চোখের সামনে চলে আসবে!
মোটামুটি পুরোপুরি রমজান মাস এবং ঈদুল ফিতর পর্যন্ত এর ক্রেজ চলবে। তবে এখনকার খামরাহ ওয়াহা টা কেনো আপনার এখুনি কিনে ফেলা উচিত জানেন? আজকে আসেন কয়েকটা রহস্য উন্মোচন করে ফেলি। পোস্ট একটু বড় হলেও আপনারা যারা নিয়মিত ইউরো ভ্যালির অয়েল ইউজ করেন, তাদের জানা টা জরুরি।
২০২৪ বা ২০২৫ সালের সেপ্টেম্বর এর দিকে , ইউরো ভ্যালি “ভ্যাম্পায়ার ব্লাড” রিলিজ করে মোটামুটি বাংলাদেশের পারফিউম মার্কেট এ বেশ আলোড়ন সৃষ্টি করে ফেলে। বাংলাদেশের ইতিহাসে এত পরিমান সেল হয়তো কোনো পারফিউম অয়েল হয়নি, বোধকরি হবেও না বা অদূর ভবিষ্যতে হবার তেমন চান্স ও নেই। শুরুর দিকে ভ্যাম্পায়ার ব্লাড রিলিজের সময় তাদের অয়েল এর যে কোয়ালিটি টা ছিলো, এখন কিন্তু এর ধারের কাছেও নেই। অসাধারণ ঘ্রান, লঞ্জিভিটি আর প্রিমিয়াম কোয়ালিটি। তবে কি এমন হলো যে , প্রথম দিককার সেই ঘ্রান আর কোয়ালিটি আর পাওয়া যাচ্ছেনা? আসলে পারফিউম বা পারফিউম অয়েল তৈরির পর , এটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত “ম্যাসারেশন বা ম্যাচিউর করতে হয়। এর ঘ্রান, মান ঠিক রাখার জন্য যেটা বেশ জরুরি। তবে ভ্যাম্পায়ার ব্লাড এর যে পরিমান চাহিদা ছিলো, ইউরো ভ্যালি কোম্পানি সেই পরিমান যোগান দিতে হিম শিম খাচ্ছিলো, তাই দেখা গেছে যে , অয়েল ঠিক মত ম্যাচিউর হবার আগেই , বিক্রির জন্য পাঠাতে লাগলো। ফলে আগের ঘ্রান, মান কিছুই ঠিক থাকলো না। আমি নিজেও অনেক অনেক পরিমান ভ্যাম্পায়ার ব্লাড সেল করেছি, তবে একটা টাইমে কম্পলেইন পাওয়া শুরু করলাম, যে আগের মত ঘ্রান পাচ্ছিনা বা সেইম কোয়ালিটি পাচ্ছিনা। ইম্পোর্টার কে জানানোর পর, ইউরো ভ্যালি পর্যন্ত কম্পলেইন গেলো, তারা মান ঠিক করার জন্য কিছুটা সময় নিলো, ব্যস এর মধ্যেই হাতে যেনো আকাশের চাদ পেয়ে গেলো আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন ফ্রুটি ঘ্রানের কমদামি অয়েল এ লাল কালার ইউজ করে, দেদারসে নকল ভ্যাম্পায়ার ব্লাড বিক্রি শুরু হলো। ক্রেতা কনফিউজড , আসল ভ্যাম্পায়ার ব্লাড পাচ্ছে কিনা। আমরাও বেশ কোয়ারি পেলাম। চিন্তা করলাম কিভাবে ক্রেতাকে আসল নকল চেনানো যায়। দেখালাম কিভাবে আসল নকল চিনবেন। আলহামদুলিল্লাহ ইউরো ভ্যালি কোয়ালিটি ঠিক করলো। আমরাও হিউজ চাহিদা থাকার পরেও ধৈর্য্য ধরলাম, এবং অনেক অনেক ইউনিট সেল করলাম। ক্রেতাদের হাতে পৌছে দিলাম ১০০% অথেনটিক ভ্যাম্পায়ার ব্লাড। অরিজিনাল কথা টা মূলত এসেছিলোই আমাদের সেই বিজ্ঞাপন থেকেই। এই বিজ্ঞাপনের দরুন ইউরো ভ্যালির অরিজিনাল অয়েল টা চিনে কিনতে পেরেছেন অনেকেই।
এত কথা বলার কারন কি? কারন তো অবশ্যই আছে! খামরাহ ওয়াহার বেশ ভালো কোয়ালিটির অয়েলটাই এখন ইউরো ভ্যালি সাপ্লাই দিচ্ছে। আর যেহেতু মাত্রই বাজারে এসেছে, অসাধু ব্যবসায়ীরা এখনো এর কপি বের করা শুরু করেনি। তাই এখন যে কোয়ালিটি পাবেন, আগামী ২ মাস পরে এই কোয়ালিটি নাও পেতে পারেন। আমরা আমাদের শপে কিছু রেগুলার কাস্টমার এর কাছে সেল করে যে তথ্য গুলো পেয়েছি,
– স্কিনে প্রায় ৩-৪ ঘন্টা থাকছে।
– কাপড়ে ৭-৮ ঘন্টা লঞ্জিভিটি পেয়েছি
– আশেপাশের মানুষ জিজ্ঞেস করছে কি মেখে এসেছেন।
– ওয়েদার ওয়াইজ বেশ ভালো একটা ঘ্রান।
খামরাহ নাম টা শুনলেই অনেকে মনে করেন, এটা সুইট কোনো ঘ্রান। তবে একদমই অন্য ধাচের ঘ্রান। খামরাহ এর ভ্যানিলার ডি এন এর সাথে, সামুদ্রিক সল্টি ঘ্রান, ফ্রেশ।
| Size | 30ml spray, ৬ মিলি, ১২ মিলি, ১৫ মিলি |
|---|




